২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা আসছে ১৪ ফেব্র"য়ারি

দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসছে আগামী ১৪ ফেব্র"য়ারি। এক মাসের সফর তারা শুরু করবে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ১৭-১৯ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো ঠিক না হলেও ভেন্যু নির্ধারিত হয়ে গেছে। এটি হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। এরপর দু'দিনের বিরতি দিয়ে ২২ ফেব্র"য়ারি থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসছে আগামী ১৪ ফেব্র"য়ারি। এক মাসের সফর তারা শুরু করবে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ১৭-১৯ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো ঠিক না হলেও ভেন্যু নির্ধারিত হয়ে গেছে। এটি হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। এরপর দু'দিনের বিরতি দিয়ে ২২ ফেব্র"য়ারি থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রথম টেস্ট খেলেই চট্টগ্রামে চলে যাবে দু'দল। সেখানে ২৯ ফেব্র"য়ারি থেকে দ্বিতীয় টেস্টের পর ৭ মার্চ প্রথম ওয়ানডেও হবে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে। সিরিজের শেষ দুটো ওয়ানডে হবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ ওই ম্যাচ দুটো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.