২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে সই করেছেন কারস্টেন, কিন্তু....

দ্বিধা থাকলেও অবশেষে চুক্তিতে সই করেছেন গ্যারি কারস্টেন। তবে ভারতের কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে আগামী বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় দলের উপদেষ্টার দায়িত্বে থাকবেন কারস্টেন। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে স্বাগতিকদের কোচ হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি। অবশ্য শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ব্যাঙ্গালোর টেস্টে দলের সঙ্গে দেখা করবেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

নয়াদিল্লী, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিধা থাকলেও অবশেষে চুক্তিতে সই করেছেন গ্যারি কারস্টেন। তবে ভারতের কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে আগামী বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় দলের উপদেষ্টার দায়িত্বে থাকবেন কারস্টেন। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে স্বাগতিকদের কোচ হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি। অবশ্য শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ব্যাঙ্গালোর টেস্টে দলের সঙ্গে দেখা করবেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী হিসেবে কারস্টেনকে মেনে নিতে আপত্তি আছে অনেক ভারতীয় ক্রিকেটারের। সিনিয়রদের অনেকেই নাম না প্রকাশ করে পত্রিকায় জানিয়ে দিয়েছেন তাদের অভিমত। খবর পেয়ে কারস্টেন বিব্রত হয়েছেন। দ্বিধার জন্মও এখানেই। তারপরও দুই বছরের জন্য চুক্তিতে সই করেছেন মঙ্গলবার। কিন্তু ভারতের তৃতীয় বিদেশী কোচ ও বাঁহাতি ওপেনার হিসেবে ১০১টি টেস্ট খেলা কারস্টেন উচু পর্যায়ে কোচিংয়ের অনভিজ্ঞতার ঘাটতি কিভাবে পোষাবেন এ নিয়েই এখন জল্পনা ভারতের ক্রিকেট মহলে। সাবেক টেস্ট ওপেনার চেতন চৌহান এ প্রসঙ্গে আশাবাদ জানিয়ে বলেছেন, "এটা ওর জন্য বিরাট চ্যালেঞ্জ। তবে এতদিন খেলার অভিজ্ঞতায় সে চালিয়ে নিতে পারবে। স্রেফ ইগোর লড়াইটা আবার না হলে হলো। এই পর্যায়ে তার মূল দায়িত্ব খেলোয়াড়দের উদ্দীপ্ত করা। তাদের সঙ্গে আন্তরিকভাবে মিশতে হবে তার।" পাশাপাশি গ্রেগ চ্যাপেলের মতো কোনো বিতর্কের জন্ম না দিতে উপদেশ দিয়ে চৌহান বলেছেন, "কারস্টেনকে অতিরিক্ত উৎসুক ও আগ্রহী ভারতীয় সংবাদ মাধ্যমের চাপ সহ্য করতে হবে।" কারস্টেনের বদলে ডেভ হোয়াটমোরকেই নেওয়া উচিত ছিলো বলে অভিমত দিয়েছেন সাবেক পেসার অতুল ওয়াসন। জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব নেওয়া হোয়াটমোর সম্পর্কে তিনি বলেছেন, "তাকে নিলে টাকাটা জলে যেত না। বিভিন্ন দলের দায়িত্ব নিয়ে সেটা সে মাঠেই প্রমাণ করেছে এবং তার কাছে আরো অনেক কিছু পাওয়ার ছিল।" ওয়াসান খানিকটা বিদ্র