২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের শূন্যতা পূরণের প্রতিশ্র"তি মিসবাহ'র ব্যাটে

ওয়াকার ইউনিসের গলায় আক্ষেপের তীব্রতা। এক পত্রিকা কলামে তো লিখেই ফেলেছেন- "যতবারই মিসবাহকে দেখি, আমার খুব কষ্ট হয়। শুধু মনে হয় ও কেনো আরো আগে দলে এলো না।" এবং একই ভাবনা ভাবছেন এমন অনেককেই এখন সঙ্গী পাবেন পাকিস্তানের এই সাবেক ফাস্টবোলার। চলমান পাকিস্তান-ভারত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজেকে অন্য আলোকেই চেনাচ্ছেন এখন মিসবাহ-উল হক। পাকিস্তান এখন আশায় বুক বাঁধছে এই ভেবে যে, ইনজামাম-উল হকের শুন্য জায়গাটা পূরণ হলো বলে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজামামের বিদায়ী সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

কোলকাতা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াকার ইউনিসের গলায় আক্ষেপের তীব্রতা। এক পত্রিকা কলামে তো লিখেই ফেলেছেন- "যতবারই মিসবাহকে দেখি, আমার খুব কষ্ট হয়। শুধু মনে হয় ও কেনো আরো আগে দলে এলো না।" এবং একই ভাবনা ভাবছেন এমন অনেককেই এখন সঙ্গী পাবেন পাকিস্তানের এই সাবেক ফাস্টবোলার। চলমান পাকিস্তান-ভারত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজেকে অন্য আলোকেই চেনাচ্ছেন এখন মিসবাহ-উল হক। পাকিস্তান এখন আশায় বুক বাঁধছে এই ভেবে যে, ইনজামাম-উল হকের শুন্য জায়গাটা পূরণ হলো বলে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজামামের বিদায়ী সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। কোলকাতা টেস্টে ঘুরে দাঁড়ানো অপরাজিত ১৬১ রান দিয়েই ম্যাচ বাঁচিয়েছেন মিসবাহ। হেরে যাওয়া দিল্লী টেস্টেও একইরকম লড়াকু ছিলো তার ব্যাট। দু ইনিংসে খেলেছেন ৮২ ও ৪৫ রানের দুটো প্রতিরোধী ইনিংস। মুগ্ধতায় ভারত অধিনায়ক অনিল কুম্বলে বলেছেন, "আমাদের সঙ্গে চার ইনিংসেই তার দৃঢ়তা ছিল লক্ষণীয়। খুব ঠাণ্ডা মাথায় দারুণ খেলেছে সে। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ওর ব্যাটিং প্রশংসনীয়।" ফুলেল স্তুুতিতে ভাসার এই প্রতিশ্র"তি অবশ্য আগমনেই দিয়েছিলেন মিসবাহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থতা জাতীয় দল থেকে ছিটকে দিয়েছিল তাকে। চার বছর পর ফিরলেন দলে। কিন্তু সেটা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে। ঘরোয়া পারফরম্যান্সের বিচারে মোহাম্মদ ইউসুফকে বাদ দিয়ে তাকে দলভুক্ত করায় সমালোচনা কম হয়নি। কিন্তু তা ক্রমেই মিইয়ে গেছে প্রতিযোগিতায় মিসবাহর পারফরম্যান্সে। বলতে গেলে একাই পাকিস্তানকে শিরোপা প্রায় জিতিয়ে দিয়েছিলেন তিনি। সেখান থেকে এবার টেস্ট ক্রিকেটেও জায়গা ফিরে পেয়েছেন মিসবাহ। অভিভূতদের তালিকায় অন্যতম পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "সব ধরণের ক্রিকেটে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে ও। ওর মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে দলে পেয়ে আমরা খুশী। যদিও ইনজামামের সঙ্গে তুলনা করার জন্য সময়টা তাড়াতাড়িই হয়ে যায়, কিন্তু জায়গাটা সে পূরণ করবে বলে আমার ধারণা।" দিল্লী টেস্টে ক্যারিয়ারের প্রথম ফিফটি আর কোলকাতায় পেয়েছেন প্রথম সেঞ্চুরি। ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফের সঙ্গে পাকিস্তানের ভঙ্গুর মিডলঅর্ডারকে দারুণ এক আঁঠায় জোরদার করার প্রতিশ্র"তি মিলেছে মিসবাহর ব্যাটে। নিজেই বলেছেন, "প্রতিদিনই পারফরম্যান্স আরো ভালো করার জন্য পরিশ্রম করছি আমি।" ওয়াকারের স্তুতি দিয়েই শেষ করা যাক, "পাকিস্তানের মনের মতো ব্যাটসম্যান সে যে কিনা লড়াই না করে হাল ছাড়ে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬১০ঘ.