ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে থেকে অবসর নিয়ে স্টিফেন ফ্লেমিং এখন শুধুই টেস্ট খেলোয়াড়। তবে সিডর দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত বাংলাদেশের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক করা হয়েছে তাকেই। ২৩ ডিসেম্বর এই ম্যাচটা হবে হ্যামিল্টনে। ওইদিনই আরেকটা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে সেদেশেরই সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। এই দুটো ম্যাচেরই টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশে সিডরে ক্ষতিগ্রস্তদের অনুদান হিসেবে দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট এসব তথ্য জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24