২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকের অবসর কান্ড!

প্রধান নির্বাচক রফিকুল আলম সংবাদ সম্মেলনে এও বলেছেন, "রফিককে বাদ দেওয়া হয়নি। একটা ব্রেক দেওয়া হয়েছে।" কিন্তু অতি উৎসাহী মিডিয়ার একটি অংশ মোহাম্মদ রফিকের কেরানীগঞ্জের বাসায় হাজির হয়ে তাকে জানান, তিনি বাদ পড়েছেন। তাতেই বিভ্রান্ত হলেন তিনি! ভাবলেন, নির্বাচকরা তাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলেন না। অভিমানে তাই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মিডিয়ার ওই অংশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রধান নির্বাচক রফিকুল আলম সংবাদ সম্মেলনে এও বলেছেন, "রফিককে বাদ দেওয়া হয়নি। একটা ব্রেক দেওয়া হয়েছে।" কিন্তু অতি উৎসাহী মিডিয়ার একটি অংশ মোহাম্মদ রফিকের কেরানীগঞ্জের বাসায় হাজির হয়ে তাকে জানান, তিনি বাদ পড়েছেন। তাতেই বিভ্রান্ত হলেন তিনি! ভাবলেন, নির্বাচকরা তাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলেন না। অভিমানে তাই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মিডিয়ার ওই অংশকে। কিছুক্ষণ পর একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে তা প্রচারও হতে থাকে। সঙ্গে সঙ্গেই প্রধান নির্বাচকের ফোনে বিভ্রান্তির অবসান ঘটে। এর আগেও বেশ কয়েকবার অবসরের ঘোষণা দেওয়া রফিকও অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে ফোনালাপে তার অবসর সংক্রান্ত বিভ্রান্তির দায় চাপান সংশ্লিষ্ট বেসরকারী চ্যানেলের ওই সাংবাদিকের ওপর, "ওই সাংবাদিক আমার কাছে মিথ্যা বলেছে। বলা হয়েছে, আমাকে নাকি বাদ দেয়া হয়েছে। প্রধান নির্বাচক তো বললেন আমাকে বিশ্রাম দিয়েছেন। বাদ দিলেই না অবসরের প্রশ্ন আসতো। আমি অবসর নিচ্ছি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.