ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চ্যালেঞ্জার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম নর্থ। জাতীয় লিগের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই আয়োজিত এই টুর্নামেন্টে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। ৩৯ পয়েন্ট পেয়েছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে টিম ইস্ট। তারা দুটোতে জিতেছে। হেরেছে একটিতে। সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টিম নর্থ। বিকেএসপিতে হওয়া অন্য চারদিনের ম্যাচটিতে টিম সাউথ ২৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে টিম ওয়েস্টকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.
bdnews24