২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত হল আইসিএল-এর সূচী

টুর্নামেন্টটা যে ৩০ নভেম্বর থেকে শুরু হবে তা আগেই ঘোষিত হয়েছিল। এবার টুর্নামেন্টের সূচী ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় 'বিদ্রোহী' আইসিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দিল্লী জেটস ও চন্ডীগড় লায়ন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নয়াদিল্লী, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টুর্নামেন্টটা যে ৩০ নভেম্বর থেকে শুরু হবে তা আগেই ঘোষিত হয়েছিল। এবার টুর্নামেন্টের সূচী ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় 'বিদ্রোহী' আইসিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দিল্লী জেটস ও চন্ডীগড় লায়ন্স। রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের বাকি চার দল মুম্বাই চ্যাম্পস, কলকাতা টাইগার্স, চেন্নাই সুপারস্টার্স ও হায়দ্রাবাদ হিরোজ। সবগুলো ম্যাচই হবে চন্ডীগড়ের কাছে পঞ্চকুলা নামে একটি শহরের তাউ দেবীলাল স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি দল প্রত্যেকের মুখোমুখি হওয়ার পর সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। ১৪ ও ১৫ ডিসেম্বর সেমিফাইনাল দুটো হবে। ফাইনালে হবে ১৬ ডিসেম্বর। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৬ঘ.