২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ম্যাচে ব্যর্থ চারদিনের সেঞ্চুরিয়ানরা

তুষার ইমরান কিংবা গোলাম মাবুদ কেউই একদিনের ম্যাচে অনুদিত করতে পারেননি তাদের পারফরম্যান্স। বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন চারদিনের ম্যাচের এই দুই সেঞ্চুরিয়ান। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়েছে খুলনা। সর্বোচ্চ ৫৫ রান করেছেন ইমরুল কায়েস। বরিশালের তারিকুল ৪ উইকেট নিয়েছেন ৩০ রান খরচায়। তুষার ইমরান করেছেন ৩৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

বগুড়া, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তুষার ইমরান কিংবা গোলাম মাবুদ কেউই একদিনের ম্যাচে অনুদিত করতে পারেননি তাদের পারফরম্যান্স। বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন চারদিনের ম্যাচের এই দুই সেঞ্চুরিয়ান। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়েছে খুলনা। সর্বোচ্চ ৫৫ রান করেছেন ইমরুল কায়েস। বরিশালের তারিকুল ৪ উইকেট নিয়েছেন ৩০ রান খরচায়। তুষার ইমরান করেছেন ৩৯ রান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মোশাররফ হোসেনের দারুণ বোলিংয়ের (৩/১৮) পরও নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান করেছে স্বাগতিক রাজশাহী। নাইম অপরাজিত ৭৩ রান করেছেন। এছাড়া ওপেনার জুনায়েদ করেছেন ৫৯ রান। মোশাররফ ছাড়া ৫৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শরীফ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ২১০ রানে অলআউট হয়েছে সিলেট। তাপস বৈশ্য করেছেন সর্বোচ্চ ৫০ রান। গোলাম মাবুদ আউট হয়েছেন ২ রান করে। স্বাগতিকদের তারেক ৪৬ রানে ৩ উইকেট এবং আফতাব আহমেদ ২ উইকেট নিয়েছেন ১৮ রানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪১৮ঘ.