ঢাকা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগামী ফেব্র"য়ারি-মার্চে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে 'ডি' গ্র"পে পড়েছে বাংলাদেশ। এই গ্র"পে শীর্ষ বাছাই ইংল্যান্ড ছাড়াও আছে বারমুডা এবং আয়ারল্যান্ড। ১৬টি দল চারটি গ্র"পে ভাগ হয়ে আগামীর তারকাদের বিশ্বকাপে খেলবে। এর মধ্যে প্রতি গ্র"পের শীর্ষ দুটো দল খেলবে সুপার লিগে। আর শেষ দুটো দল লড়বে প্লেট চ্যাম্পিয়নশিপের জন্য।
১৭ ফেব্র"য়ারি উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মালয়েশিয়ার মুখোমুখি হবে। পাকিস্তানের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে ধরা হয়েছে চারটি গ্র"পের শীর্ষ বাছাই। উদ্বোধনী দিনে এই চারটি দলেরই খেলা আছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
পাকিস্তান এবার তাদের হ্যাটট্রিক শিরোপার জন্য নামবে। এই টুর্নামেন্টের ইতিহাসে তারাই একমাত্র দল যারা পর পর দুবার শিরোপার স্বাদ পেয়েছে। ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের পর গতবার শ্রীলঙ্কাতেও ট্রফি উঠেছে তাদের হাতে। 'এ' গ্র"পে তাদের সঙ্গে মালয়েশিয়া ছাড়াও আছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। 'বি' গ্র"পে ভারতের একমাত্র সহজ প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই গ্র"পটা 'গ্র"প অফ ডেথ' এর মর্যাদাই পাচ্ছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার সঙ্গে নেপাল ও নামিবিয়াকে নিয়ে গড়া হয়েছে গ্র"প 'সি'।
যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্র"য়ারি বারমুডার বিপক্ষে। ২০ ফেব্র"য়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার পর ২২ ফেব্র"য়ারি শেষ ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ কুয়ালালামপুরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৭ঘ.
bdnews24