২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে সুযোগ পেলেন স্টেইন

টেস্ট সিরিজে একাই নাকাল করেছেন নিউজিল্যান্ডকে। দুই টেস্টে ২০ উইকেট নিয়ে দু'বারই ম্যান অব দ্য ম্যাচ ডেল স্টেইন। সুবাদে ম্যান অব দ্য সিরিজও। আর দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে দলভুক্ত করেছেন নির্বাচকরা। মঙ্গলবার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তিনটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ডারবান, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট সিরিজে একাই নাকাল করেছেন নিউজিল্যান্ডকে। দুই টেস্টে ২০ উইকেট নিয়ে দু'বারই ম্যান অব দ্য ম্যাচ ডেল স্টেইন। সুবাদে ম্যান অব দ্য সিরিজও। আর দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে দলভুক্ত করেছেন নির্বাচকরা। মঙ্গলবার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তিনটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রধান নির্বাচক জুবার্ট স্ট্রাইডম এক বিবৃতিতে জানিয়েছেন, "একজন উইকেট শিকারী বোলার হিসেবে ডেল আমাদের দারুণ এক অতিরিক্ত বিকল্প দিচ্ছে।" পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসা দলে একটাই পরিবর্তন। ডেলকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে অলরাউন্ডার জাস্টিন কেম্পকে। এছাড়া সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে হাঁটুতে চোট পাওয়া হার্শেল গিবসের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মরনে ফন উইককে। আগামী শুক্রবার একই দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। রোববার ডারবানে অনুষ্ঠিত হবে দু'দলের প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, মার্ক বাউচার, শন পোলক, অ্যালবি মর্কেল, ভার্নন ফিলান্ডার, জোহান বোথা, আন্দ্রে নেল, চার্ল ল্যাঙ্গেভেল্ট, মাখায়া এনটিনি ও ডেল স্টেইন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬১৫ঘ.