২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিও লিপসন আসছেন মঙ্গলবার

বয়সটা বেশি নয়। মাত্র ২৮। অবশ্য এই বয়সেই অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ হয়ে গেছেন ড্যারেন লিপসন। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি সেদেশের ক্রিকেট একাডেমীর ফিজিও হিসেবে কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান ফিজিও। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউটের পাশাপাশি অ্যাজাক্স কেপটাউন ফুটবল দলের চিফ ফিজিও হিসেবেও কাজ করা লিপসন মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন। বাংলাদেশ দলের নতুন ফিজিও হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি পাকাপাকি করতেই আসছেন তিনি। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সোমবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তার আসার খবরটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বয়সটা বেশি নয়। মাত্র ২৮। অবশ্য এই বয়সেই অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ হয়ে গেছেন ড্যারেন লিপসন। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি সেদেশের ক্রিকেট একাডেমীর ফিজিও হিসেবে কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান ফিজিও। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউটের পাশাপাশি অ্যাজাক্স কেপটাউন ফুটবল দলের চিফ ফিজিও হিসেবেও কাজ করা লিপসন মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন। বাংলাদেশ দলের নতুন ফিজিও হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি পাকাপাকি করতেই আসছেন তিনি। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সোমবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তার আসার খবরটা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.