২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেককে স্মরণীয় করে রাখলেন মার্ক গিলেস্পি

শেন বন্ড নেই। ভাইরাসের সংক্রমণে অসুস্থ ক্রিস মার্টিন। এরকম অবস্থায় জ্বলে ওঠার দারুণ উপলক্ষ পেলেন মার্ক গিলেস্পি। অভিষেক টেস্টকে স্মরণীয় করে ফেলেছেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার ৫ উইকেট তুলে নিয়ে। রোববার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের খানিক আগে ৩৮৩ রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদেই ১৯৫ রানের লিড পেয়েছ স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

সেঞ্চুরিয়ন, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেন বন্ড নেই। ভাইরাসের সংক্রমণে অসুস্থ ক্রিস মার্টিন। এরকম অবস্থায় জ্বলে ওঠার দারুণ উপলক্ষ পেলেন মার্ক গিলেস্পি। অভিষেক টেস্টকে স্মরণীয় করে ফেলেছেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার ৫ উইকেট তুলে নিয়ে। রোববার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের খানিক আগে ৩৮৩ রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদেই ১৯৫ রানের লিড পেয়েছ স্বাগতিকরা। ৩ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা মাত্র ৬০ রানের মধ্যে হারিয়েছে তাদের শেষ ৫ উইকেট। অ্যাশওয়েল প্রিন্সকে (১৩) জেমি হাওর ক্যাচ বানিয়ে শুরু করেছেন গিলেস্পি। একে একে আউট করেছেন এবি ডি ভিলিয়ার্স (৩৩), মার্ক বাউচার (১) ও পল হ্যারিসকে (০)। কিন্তু গিলেস্পির এই তোপের মধ্যেও তার তৃতীয় সেঞ্চুরিটি ঠিকই তুলে নিয়েছেন হাশিম আমলা। ইয়াইন ও'ব্রাইনের বলে কাভারে মাইকেল প্যাপসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হওয়ার আগে ১০৩ রান করেছেন আমলা। এটি তার সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে জোহানেসবার্গ টেস্টে ১৭৬ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন তিনি। তারপরও নবম উইকেটে ডেল স্টেইন ও আন্দ্রে নেল ৫১ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে অনেকক্ষণ হতাশায় পুড়িয়েছেন। নেলকে (২৫) এলবিডব্লু করে জুটিটি ভেঙেছেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেলেন গিলেস্পি। এ জন্য খরচ করেছেন ১৩৬ রান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৩৫ঘ.