২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষার ইমরানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে খুলনা

সাকিব আল হাসান ব্যর্থ হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তুষার ইমরান। দু'জনের ব্যাটিংয়ে ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিনেই বড় সংগ্রহ গড়ার পথে খুলনা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ২৭২ রান তুলেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারীরা। সাকিব ৮১ রান করে আউট হয়ে গেলেও তুষার অপরাজিত আছেন ১০৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসান ব্যর্থ হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তুষার ইমরান। দু'জনের ব্যাটিংয়ে ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিনেই বড় সংগ্রহ গড়ার পথে খুলনা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ২৭২ রান তুলেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারীরা। সাকিব ৮১ রান করে আউট হয়ে গেলেও তুষার অপরাজিত আছেন ১০৩ রানে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন স্বাগতিকদের ওপেনার গাজী সালাউদ্দিনও। দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তিনি একাই টানছেন দলকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অপরাজিত ১২৪ রানে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ২৫০ রান তুলেছে চট্টগ্রাম। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২০০ রান করেছে স্বাগতিকরা। নিয়মিত রান পেতে থাকা ফরহাদ হোসেন ধারাবাহিকতা ধরে রেখেছেন এ ম্যাচেও। ৫৫ রান করে তিনি আউট হয়ে গেলেও অধিনায়ক খালেদ মাসুদ ৩৬ রানে ও মুশফিকুর রহমান ৪৩ রানে ব্যাট করছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৬২১ঘ.