২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা এবং মুরালির জন্য কঠিণ পরীক্ষা

সিরিজ ড্র করতে শ্রীলঙ্কার চাই জয়, আর সিরিজ জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ড্র। কোনো সন্দেহ নেই কাজটা শ্রীলঙ্কার জন্য ভীষণ, ভীষণ কঠিন। একে তো অস্ট্রেলিয়ার মাটিতে তারা কোনোদিনই টেস্ট জেতেনি। তার ওপরে ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে রিকি পন্টিংয়ের দলের কাছে তারা হেরেছে এক ইনিংস ও ৪০ রানের বড় ব্যবধানে। শুক্রবার থেকে হোবার্টে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট তাই শ্রীলঙ্কানদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ, অগ্নিপরীক্ষা। অস্ট্রেলিয়ার জন্য তা নয়। টানা ১৩ টেস্ট জিতে নির্ভার বিশ্ববিজয়ীরা এই টেস্টেও সুস্পষ্ট ফেভারিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

হোবার্ট, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরিজ ড্র করতে শ্রীলঙ্কার চাই জয়, আর সিরিজ জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ড্র। কোনো সন্দেহ নেই কাজটা শ্রীলঙ্কার জন্য ভীষণ, ভীষণ কঠিন। একে তো অস্ট্রেলিয়ার মাটিতে তারা কোনোদিনই টেস্ট জেতেনি। তার ওপরে ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে রিকি পন্টিংয়ের দলের কাছে তারা হেরেছে এক ইনিংস ও ৪০ রানের বড় ব্যবধানে। শুক্রবার থেকে হোবার্টে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট তাই শ্রীলঙ্কানদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ, অগ্নিপরীক্ষা। অস্ট্রেলিয়ার জন্য তা নয়। টানা ১৩ টেস্ট জিতে নির্ভার বিশ্ববিজয়ীরা এই টেস্টেও সুস্পষ্ট ফেভারিট। দলের মতো মুত্তিয়া মুরালিধরনের জন্যও হোবার্ট টেস্ট কঠিন এক পরীক্ষা। শেন ওয়ার্নকে পেছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হওয়ার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিলেন মুরালি। সেজন্য প্রয়োজন ছিল দুই টেস্টে ৯ উইকেট। কিন্তু ব্রিসবেন টেস্টের পর স্পিন-জাদুকরের স্বপ্ন অনেকটাই ধূসর। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে দুই উইকেট পাওয়ায় হোবার্টে তার দরকার ৭ উইকেটের। অবশ্য পিচ দেখে তার খুশি হওয়ারই কথা। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বেলেরিভ ওভালের উইকেটে স্পিন ধরার সম্ভাবনা যেমন জোরালো তেমনি ব্রিসবেনের গ্যাবার তুলনায় এখানে পেসারদের সুইং ও বাউন্স পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু ইতিহাসের দিকে তাকালে শ্রীলঙ্কানরা নিরুৎসাহিত হবেই। হোবার্টে ৭টি টেস্টের একটিতেও হার মানেনি স্বাগতিকরা। শ্রীলঙ্কার অবস্থা সম্পূর্ণ বিপরীত। বেলেরিভ ওভালে এর আগে একটাই টেস্ট খেলেছে তারা। ১৮ বছর আগের সেই টেস্টে রুমেশ রত