২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিও লিপসন আসছেন সপ্তাহখানেকের মধ্যেই

ডেভ হোয়াটমোরের উত্তরসূরী হিসেবে জেমি সিডন্সকে পেয়ে গেছে বাংলাদেশ। এবার পল ক্লোজের উত্তরসূরী হিসেবে ফিজিও ড্যারেন লিপসনকেও পাচ্ছে তারা। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা এবং একই সঙ্গে দায়িত্ব বুঝে নিতে সপ্তাহখানেকের মধ্যেই এই দক্ষিণ আফ্রিকান ঢাকায় আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডেভ হোয়াটমোরের উত্তরসূরী হিসেবে জেমি সিডন্সকে পেয়ে গেছে বাংলাদেশ। এবার পল ক্লোজের উত্তরসূরী হিসেবে ফিজিও ড্যারেন লিপসনকেও পাচ্ছে তারা। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা এবং একই সঙ্গে দায়িত্ব বুঝে নিতে সপ্তাহখানেকের মধ্যেই এই দক্ষিণ আফ্রিকান ঢাকায় আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। ভারতীয় উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা অবশ্য লিপসনের জন্য নতুন নয়। এর আগে পাকিস্তান দলের ফিজিও হিসেবে কাজ করেছেন তিনি। তার সঙ্গে বিসিবির চুক্তির ধরন সম্পর্কে জানাতে গিয়ে লিপু বলেছেন, "তিনি বেশ আগেই বাংলাদেশ দলের ফিজিও হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন। কোচ জেমি সিডন্সের মতো তার সঙ্গেও আমরা দুই বছরের চুক্তি করতে যাচ্ছি। চুক্তির শর্তাবলী এবং অন্যান্য কাগজপত্র এরমধ্যেই তার কাছে পাঠিয়ে দেওযা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে তিনি চলে আসলে চুক্তি সই হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.