ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চারদিনের টানটান উত্তেজনা সংক্রমিত হয়েছে একদিনেও। বুধবার জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচের প্রথমভাগে একমাত্র সফল ব্যাটসম্যান গোলাম মাবুদ। সেঞ্চুরি পেয়েছেন সিলেটের এই ব্যাটসম্যান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রান তুলেছে স্বাগতিক ঢাকা। সর্বোচ্চ ৬৯ রান করেছেন মোশাররফ। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। চট্টগ্রামের কামরুল ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া সাব্বির ও তারেক দুটো করে উইকেট পেয়েছেন।
ফতুল্লায় টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল বরিশাল। গোলাম মাবুদের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সিলেট করেছে ৯ উইকেটে ২২৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন শরীফুল্লাহ। বরিশালের সুমন ৩৮ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন। আরাফাত ও সাজিদুল নিয়েছেন দুটো করে উইকেট।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক খুলনা। ৪৭.৫ ওভারে তারা অলআউট হয়ে গেছে ১৮৭ রান করে। খুলনার সাকিব আল হাসান করেছেন সর্বোচ্চ ৫২ রান। রাজশাহীর নাইম, সওরোয়ার্দি, মাহবুব ও ফরহাদ হোসেন দুটো করে উইকেট পেয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৩০ঘ.
bdnews24