২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে আসছে গোলাপি রংয়ের বল!

লাল বলের জায়গায় সাদা বল। ওয়ানডে ক্রিকেটের এই রূপান্তরে শুরুতে কম হৈ চৈ হয়নি। ব্যাটসম্যানদের সমস্যা, বোলারদের গ্রিপে সমস্যা। তার ওপর আছে রঙ চটে যাওয়ার সমস্যা। সে কারণে নতুন নিয়ম করে ৩৫ ওভার পর বল পরিবর্তন বাধ্যতামূলক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

লন্ডন, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাল বলের জায়গায় সাদা বল। ওয়ানডে ক্রিকেটের এই রূপান্তরে শুরুতে কম হৈ চৈ হয়নি। ব্যাটসম্যানদের সমস্যা, বোলারদের গ্রিপে সমস্যা। তার ওপর আছে রঙ চটে যাওয়ার সমস্যা। সে কারণে নতুন নিয়ম করে ৩৫ ওভার পর বল পরিবর্তন বাধ্যতামূলক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সে ঝামেলা থেকে মুক্তি পেতে ইংলিশ ক্রিকেটে এবার গোলাপী রংয়ের বল ব্যবহার কথা ভাবছে মেরিলবোন ক্রিকেট ক্লাব। মঙ্গলবার ক্রিকেটের আইন প্রণয়নের দায়িত্বে থাকা এমসিসি জানিয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে গোলাপী বল। এরপর পর্যায়ক্রমে টুয়েন্টি টুয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও। এ মৌসুমে অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেটে ব্যবহার করার জন্য বিশেষ ধরণের গোলাপী বল তৈরি করেছে কোকাবুরা। ওয়ানডেতে সাদা বলের যোগানদার এই প্রস্তুতকারকদের শরণই নিয়েছে এমসিসি। ক্লাবের হেড অব ক্রিকেট জন স্টিভেনসন 'দ্য টাইমস' পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন সাদা বলের রঙ চটে যায় বলেই গোলাপী বল ব্যবহার করতে চান তারা। বলেছেন, "আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এমন একটা বল ব্যবহার যার রঙ যাবে না। আমি চাইছি ২০০৯ সালে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে এবং তারপর ওয়ানডেতে এই বল ব্যবহার করতে। কিন্তু ব্যাপারটা নির্ভর করছে নিরীক্ষার ফল এবং তারপর ইসিবির সিদ্ধান্তের ওপর।" আগামী মৌসুমে কাউন্টি দলগুলোর দ্বিতীয় একাদশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ম্যাচে এই নিরীক্ষা চলবে বলে জানিয়েছেন স্টিভেনসন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ইসিবির ক্রিকেট পার্টনারশিপসের ম্যানেজিং ডিরেক্টর মাইক গ্যাটিং এমসিসির ভাবনাকে স্বাগতই জানিয়েছেন, "আমাদের সবসময়ই উচিত খেলাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক উপকরণ দিয়ে খেলা নিশ্চিত করা।" তারপর নিজের যুক্তির পক্ষে যোগ করেছেন, "আমরা সাদা এবং কমলা রংয়ের বল ব্যবহার করেছি। আশা করছি গোলাপীগুলো আরো বেশি টেকসই হবে। আমরা চোখের জন্য সহনীয় একটা রঙ হয়তো পেয়ে গেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮১৫ঘ.