২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালি-সমস্যা ওয়ার্ন যেভাবে সমাধান করতে চান

ক্যারিয়ার জুড়ে বোলিং অ্যাকশন নিয়ে তাকে কম ঝামেলা পোহাতে হয়নি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে একাধিকবার চাকিংয়ের অভিযোগে মুত্তিয়া মুরালিধরনের বলকে 'নো' ঘোষণা করেছেন আম্পায়াররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

সিডনি, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্যারিয়ার জুড়ে বোলিং অ্যাকশন নিয়ে তাকে কম ঝামেলা পোহাতে হয়নি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে একাধিকবার চাকিংয়ের অভিযোগে মুত্তিয়া মুরালিধরনের বলকে 'নো' ঘোষণা করেছেন আম্পায়াররা। বায়োমেকানিক্যাল পরীক্ষায় পাশ করেও রেহাই পাননি। দর্শকরা 'চাকার', 'চাকার' বলে বিদ্রুপ করেছে, পিছিয়ে থাকেননি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডও। মুরালির অ্যাকশন নিয়ে সন্দেহ দূর করতে তাই একটা প্রস্তাব দিয়েছেন শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগস্পিনারের বিশ্বাস কোনো টেস্ট ম্যাচে বোলিংয়ের সময় মুরালির অ্যাকশন পরীক্ষার মাধ্যমেই সন্দেহটা নিরসন করা সম্ভব। বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসাবে অভিযুক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার পার্থ, হংকং ও ইংল্যান্ডে বায়োমেকানিক্যাল পরীক্ষা করিয়েছেন মুরালি। কোনো বারই তার অ্যাকশনে কোনো ত্র"টি খুঁজে পাননি বিশেষজ্ঞরা। তবে সে সব পরীক্ষা হয়েছে পরীক্ষাগারে, ম্যাচের মধ্যে নয়। গত সপ্তাহে ওয়ার্নের গুরু টেরি জেনার বলেছিলেন বোলিং অ্যাকশন সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার জন্য কোনো ম্যাচে বল করার সময় মুরালিকে পরীক্ষা করা উচিৎ। গুরুর সঙ্গে ওয়ার্নও একমত। 'নিউজ লিমিটেড' পত্রিকায় টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক লিখেছেন, "ম্যাচ কন্ডিশনেই তাকে (মুরালিকে) পরীক্ষা উচিৎ। আমি নিশ্চিত এ সব নিয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। তার নিজের মনের শান্তি এবং ক্রিকেট বিশ্বের প্রত্যেকের (সন্দেহ নিরসনের) জন্য আমি মনে করি পরীক্ষাটা করা উচিৎ কোনো এক লড়াইয়ের সময়