২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ব্যবধানে জয় পেল টিম নর্থ

চ্যালেঞ্জার্স কাপে বড় ব্যবধানে জিতেছে টিম নর্থ। বিকেএসপিতে সোমবার তারা চারদিনের ম্যাচ তিনদিনেই জিতে নিয়েছে এক ইনিংস ও ৪৫ রানে। টিম নর্থের ২৬৩ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৫০ রানে অলআউট হয়ে ফলো অন করা টিম সাউথ দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চ্যালেঞ্জার্স কাপে বড় ব্যবধানে জিতেছে টিম নর্থ। বিকেএসপিতে সোমবার তারা চারদিনের ম্যাচ তিনদিনেই জিতে নিয়েছে এক ইনিংস ও ৪৫ রানে। টিম নর্থের ২৬৩ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৫০ রানে অলআউট হয়ে ফলো অন করা টিম সাউথ দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায় তারা। নিজেদের একমাত্র ইনিংসে ৯৩ রান করা কামরুল হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪৬ঘ.