করাচি, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সফরে উইকেটের সামনে ও পেছনে দু ভূমিকাতেই কামরান আকমলের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে তার অবদান ১২, ১৩ ও ২ রান। উইকেট কিপারের ভূমিকায় তো পাকিস্তানের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তিন ম্যাচে চারটি ক্যাচ তার গ্লাভস গলে বেরিয়েছে। যার মধ্যে আছে রোববার কানপুরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে প্রথম বলেই সৌরভ গাঙ্গুলীর ক্যাচ। 'মড়ার ওপর খাঁড়ার ঘা'-এর মতো এখন আঙ্গুলের ইনজুরিতে আক্রান্ত আকমল। পাকিস্তান দল তাই তরুণ উইকেট কিপার সরফরাজ আহমেদকে ভারতে উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
"দ্বিতীয় কিপারের জন্য সফর নির্বাচন কমিটি অনুরোধ করেছে আমাদের। কারণ আকমলের আঙ্গুলের ইনজুরি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে"
bdnews24