সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি দুজনের কারোরই। কিন্তু সমস্যাটা বাধলো ডাবল সেঞ্চুরি নিয়ে। ১৮৬ রান করে আউট হয়ে গেলেন জ্যাক ক্যালিস। তৃতীয় উইকেটে তার সঙ্গে ৩২০ রানের বিশাল জুটি গড়া হাশিম আমলাকে অবশ্য নিউজিল্যান্ডের কোনো বোলার আউট করতে পারেননি। ৩ উইকেটে ৪২২ রান তুলে দক্ষিণ আফ্রিকা যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো আমলা তখন ১৭৬ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ১০৮ রানের লিড পাওয়ায় সব মিলিয়ে প্রোটিয়ারা এগিয়ে ৫৩০ রানে। অর্থাৎ জয়ের জন্য নিউজিল্যান্ডকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কিন্তু ৫৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শনিবার জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বিপদে পড়ে গেছে কিউইরা। দিনশেষে তাদের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। ৩ উইকেটের দুটিই আন্দ্রে নেলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Nov 2007, 10:56 AM
Updated :
26 Apr 2022, 02:55 PM
জোহানেসবার্গ, ১০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)