২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জার্স কাপ শুরু ৯ নভেম্বর

জাতীয় লিগে খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্যই মাঠে গড়াচ্ছে আলাদা আসর চ্যালেঞ্জার্স কাপ। এটা শুরুর সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর হলেও এখন তা পিছিয়ে গেছে দু'দিন। ৯ নভেম্বর থেকে শুরু হবে চারটি দলকে নিয়ে চারদিনের ম্যাচের এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, ৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় লিগে খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্যই মাঠে গড়াচ্ছে আলাদা আসর চ্যালেঞ্জার্স কাপ। এটা শুরুর সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর হলেও এখন তা পিছিয়ে গেছে দু'দিন। ৯ নভেম্বর থেকে শুরু হবে চারটি দলকে নিয়ে চারদিনের ম্যাচের এই প্রতিযোগিতা। দলগুলো হচ্ছে টিম ইস্ট, টিম ওয়েস্ট, টিম সাউথ এবং টিম নর্থ। প্রতিযোগিতার ফিকশ্চারসহ প্রত্যেক দলের ১৪ জন ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়ে গেছে। খেলা হবে ঢাকার ধানমন্ডি ত্রিকেট স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে। উদ্বোধনী দিনেই শুরু হচ্ছে দুটো ম্যাচ। বিকেএসপিতে টিম ইস্টের বিপক্ষে লড়বে টিম ওয়েস্ট। আর ধানমন্ডিতে টিম নর্থের মুখোমুখি হবে টিম সাউথ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.