কন্ডিশন দুই প্রতিবেশী দেশে একইরকম। ভারত বা পাকিস্তান কেউই তাই প্রতিবেশী সফরে বৈরি পরিবেশ পায় না। বৈরিতা ঐতিহ্যপরম্পরায় চলে আসা তুমুল প্রতিদ্বন্দ্বিতার। ক্রিকেট এপিকে যা অ্যাশেজকেও ছাপিয়ে যায়। আর তারই নতুন সংস্করণের শুভসূচনা হতে যাচ্ছে সোমবার। গৌহাটিতে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে দু'দল। অনেক আঙ্গিকেই একই সমতলে দাঁড়িয়ে দুই যুযুধান। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিটকে পড়েছিল দু'দলই। সেই হারানো ভাবমূর্তি দারুণভাবে ফিরিয়ে এনেছে তারা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে। এক স্নায়ুক্ষয়ী ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দু'দলেই নতুন অধিনায়ক। >> সেরা ৫ পাক-ভারত ম্যাচ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Nov 2007, 05:12 PM
Updated :
26 Apr 2022, 02:54 PM
গৌহাটি, ৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)