দিল্লী, ২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ এমন কোনো কঠিন প্রতিদ্বন্দ্বী নয়। তাছাড়া সেই দলের সবচেয়ে বড় তারকা বীরেন্দর শেবাগও অনুপস্থিত। তবু যে কোনো জয়ই মধুর। বিশেষ করে সেটা যদি হয় সফরের প্রথম ম্যাচ। শুক্রবার দিল্লীর বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের সহজ জয় তাই পাকিস্তানের জন্য মধুর ও উদ্দীপক হয়ে ওঠারই কথা। সোমবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই জয় তাদেরকে অনুপ্রাণিত করবেই।
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের সুইং বোলিং সহায়ক উইকেটে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে দু বার ভাবেননি শোয়েব মালিক। তবে পাকিস্তান অধিনায়ক বোধহয় ভাবতেও পারেননি কতটা চমক অপেক্ষা করছে তার দলের জন্য। শোয়েব আখতার, উমর গুল কিংবা সোহেল তানভীর নন, এই ম্যাচে পাকিস্তানের সফলতম বোলার ইউনিস খান! স্লো মিডিয়াম পেসে ৬ ওভারে ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শোয়েব, গুল, ফাওয়াদ আলম ও শহীদ আফ্রিদির শিকার একটি করে উইকেট। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছেন শুধু দু জন
bdnews24