ঢাকা, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গ্র"পিংটা হওয়ার কথা ছিল আরো অনেক পরে। কিন্তু স্বাগতিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধে ২০০৯ এর টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের গ্র"পিংটা আগেভাগেই করে ফেলেছে আইসিসি। দুবাইতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড মিটিংয়ে যে গ্র"পিং হয়েছে তাতে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের চেয়ে তুলনামূলক সহজ গ্র"পেই পড়েছে বাংলাদেশ। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও টাইগাররা 'এ' গ্র"পে। তাদের গ্র"প প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশের গ্র"পে ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম আসরের রানার্স আপ পাকিস্তানের সঙ্গে 'বি' গ্র"পে আছে স্বাগতিক ইংল্যান্ড ও একটি সহযোগী সদস্য দেশ। 'সি' গ্র"পে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া ওয়েস্ট ইন্ডিজ। 'ডি' গ্র"পে নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা ও একটি সহযোগী সদস্য দেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24