২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে সিরিজকে অ্যাশেজের চেয়েও বড় মনে করেন লসন

সাধারণত একজন অস্ট্রেলীয় ক্রিকেটারের কাছে অ্যাশেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ। কিন্তু ভারতে রওনা হওয়ার আগে জিওফ লসনের মুখে ভিন্ন কথা। পাকিস্তানের কোচের মতে ভারত-পাকিস্তান সিরিজ অ্যাশেজের চেয়েও বড়! সেই 'বড়' সিরিজের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকা লসনের বিশ্বাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যন্ত্রণাময় অভিজ্ঞতার দুঃস্বপ্ন ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে ভাল করবেই তার দল। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকও সেই স্বপ্নকে বাস্তবায়িত করে সফর শেষে দেশে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

করাচি, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাধারণত একজন অস্ট্রেলীয় ক্রিকেটারের কাছে অ্যাশেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ। কিন্তু ভারতে রওনা হওয়ার আগে জিওফ লসনের মুখে ভিন্ন কথা। পাকিস্তানের কোচের মতে ভারত-পাকিস্তান সিরিজ অ্যাশেজের চেয়েও বড়! সেই 'বড়' সিরিজের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকা লসনের বিশ্বাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যন্ত্রণাময় অভিজ্ঞতার দুঃস্বপ্ন ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে ভাল করবেই তার দল। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকও সেই স্বপ্নকে বাস্তবায়িত করে সফর শেষে দেশে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ। "বেশ কয়েকবার ভারত সফরে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি জানি লোকে দারুণ আগ্রহ নিয়েই ভারত-পাকিস্তান ম্যাচ অনুসরণ করে। কখনো কখনো তা খেলাটাকেও ছাপিয়ে যায়, হয়ে পড়ে অ্যাশেজের চেয়েও বড়। তাই আমি সিরিজটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি"