শোয়েব আখতার ক্রিজে দাঁড়াতে মরিয়া আশায় বুক বেঁধেছিল পাকিস্তান সমর্থকরা। চার-ছক্কা মারতে পারেন শোয়েব। ২১ বলে ১৫ রান করে জেতা অসম্ভব কিছু না। কিন্তু অসম্ভবটাই সত্যি হলো। মাত্র ২০ রানের মধ্যে ৬ উইকেট হারানো পাকিস্তানের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন শোয়েব। মঙ্গলবার লাহোরে ১৪ রানের এই হারে শুধু ম্যাচই হারেনি পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ব্যাঙ্ক আলফালাহ ওয়ানডে সিরিজও। এর আগে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজও জিতেছে গ্রায়েম স্মিথের দল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাকিস্তান ৪৬.৩ ওভারে অলআউট হয়েছে ২১৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Oct 2007, 04:26 PM
Updated :
26 Apr 2022, 02:53 PM
লাহোর, ২৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)