ঢাকা, ২৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রাজশাহী-বরিশাল চারদিনের ম্যাচের প্রথম দিনশেষে মিডিয়ার সামনে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করেছিলেন বরিশাল অধিনায়ক শাহরিয়ার নাফীস। যা বিসিবির 'কোড অফ কন্ডাক্ট' বা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে ম্যাচ রেফারি সামিউর রহমান সামি এই ওপেনারের ম্যাচ ফির শতকরা ৩০ ভাগ জরিমানা করেছেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৩ঘ.
bdnews24