২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচ হারলেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ

হংকংয়ে ইন্টারন্যাশনাল সিক্স এ সাইড টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দারুণ শুরুই করেছিল বাংলাদেশ। কিন্তু শনিবার সোবার্স গ্র"পে নিজেদের অন্য দুটো ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দল একদমই সুবিধা করে উঠতে পারেনি। প্রথমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৯ রানের হার। এরপর ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও অনিল কুম্বলেদের সমন্বয়ে গড়া অলস্টারস দলের কাছে শেষ গ্র"প ম্যাচে হেরেছে ৪৫ রানে। তবে দুটো ম্যাচে হারলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ এখনো আছে। এমনিতে প্রত্যেক গ্র"পের সেরা দুটো দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 07:40 AM

Updated : 26 Apr 2022, 02:53 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)