২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সিরিজ নিশ্চিত করার, দক্ষিণ আফ্রিকার বাঁচা-মরার ম্যাচ

পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স সব সময়ই ভাল। দশ বছর আগে পাকিস্তান সফরে তারা টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ১-০ ব্যবধানে। ২০০৩ সালে হেরে গেলেও এবার আবারো টেস্ট সিরিজে গ্রায়েম স্মিথের দলই বিজয়ী। ওয়ানডেতেও পাকিস্তানে স্বাগতিকদের বিপক্ষে সাফল্য বার বার ধরা দিয়েছে প্রোটিয়াদের। '৯৬ বিশ্বকাপ কিংবা '৯৭এর উইলস চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল তারা। চার বছর আগে ওয়ানডে সিরিজেও জয় পেয়েছিল ৩-২এ। অথচ সেই দক্ষিণ আফ্রিকাই এখন সিরিজ পরাজয়ের আশঙ্কার সামনে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হেরে গিয়ে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ায় শুক্রবার চতুর্থ ম্যাচটা তাদের জন্য একেবারে বাঁচা-মরার লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

মুলতান, ২৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স সব সময়ই ভাল। দশ বছর আগে পাকিস্তান সফরে তারা টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ১-০ ব্যবধানে। ২০০৩ সালে হেরে গেলেও এবার আবারো টেস্ট সিরিজে গ্রায়েম স্মিথের দলই বিজয়ী। ওয়ানডেতেও পাকিস্তানে স্বাগতিকদের বিপক্ষে সাফল্য বার বার ধরা দিয়েছে প্রোটিয়াদের। '৯৬ বিশ্বকাপ কিংবা '৯৭এর উইলস চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল তারা। চার বছর আগে ওয়ানডে সিরিজেও জয় পেয়েছিল ৩-২এ। অথচ সেই দক্ষিণ আফ্রিকাই এখন সিরিজ পরাজয়ের আশঙ্কার সামনে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হেরে গিয়ে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ায় শুক্রবার চতুর্থ ম্যাচটা তাদের জন্য একেবারে বাঁচা-মরার লড়াই। অথচ ৫ ম্যাচ সিরিজের শুরুটা ভালই হয়েছিল প্রোটিয়াদের। প্রথম ম্যাচ ৪৫ রানে জিতে এগিয়ে গেলেও সেই আনন্দ তারা ধরে রাখতে পারেনি। পরের দুটো ম্যাচ ২৫ রান ও ৬ উইকেটে জিতে উল্টো পাকিস্তানই এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। এর দায়টা নিতে হবে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারই ব্যাটসম্যানদের। ৩টি সেঞ্চুরি সহ ৪২১ রান করে টেস্ট সিরিজের সেরা নির্বাচিত জ্যাক ক্যালিস ৩টি ওয়ানডেতেই 'ফ্লপ'। ৩ ম্যাচে তার সংগ্রহ মাত্র ২১ রান! 'ওয়ানডে স্পেশালিস্ট' হিসাবে পরিচিত জাস্টিন কেম্পও সুবিধা করতে পারছেন না। সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৫১ রান। তৃতীয় ওয়ানডেতে ৪২ রান করলেও বিশেষ করে স্পিনের বিপক্ষে তার দুর্বলতা ধরে পড়েছে প্রকটভাবে। দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার তাই মিডল অর্ডার নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। যদিও ক্যালিসের ওপরে পুরোপুরি আস্থা আছে তার, "মাঝের ওভারগুলোতে আমাদের মিডল অর্ডারকে খুব লড়াই করতে হয়েছে। অবশ্য পাকিস্তানের প্রশংসা করতেই হবে। ওরা সত্যিই খুব ভাল বল করেছে। আমাদের তাই ভাল একটা পরিকল্পনার নিয়ে ওদের মুখোমুখি হতে হবে। জ্যাক (ক্যালিস) একজন দুর্দান্ত ক্রিকেটার। আগামীকাল (শুক্রবার) ভাল রান করার জন্য আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি।" ক্যালিসের প্রশংসায় পঞ্চমুখ হলেও ওয়ানডে দলের সহ-অধিনায়ক কেম্প সম্পর্কে কিছু বলেননি আর্থার। তবে দক্ষিণ আফ্রিকান শিবিরের ইঙ্গিত, শুক্রবার কেম্পের বদলে জন ডুমিনিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। তবে কেম্প বা ডুমিনি যে-ই খেলুক, দলের কাছে আর্থারের একটাই প্রত্যাশা