২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচে ৬৭ রানে জিতলো অনুর্ধ্ব-১৯ দল

পাকিস্তান সফরকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬৭ রানে হারিয়েছে অনুর্ধ্ব-১৯ দলের অবশিষ্ট একাদশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, ২৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তান সফরকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬৭ রানে হারিয়েছে অনুর্ধ্ব-১৯ দলের অবশিষ্ট একাদশকে। এ ম্যাচে টস জিতে অবশিষ্ট একাদশ আগে ব্যাট করতে পাঠায় যুব দলকে। তারা ওপেনার মিথুনের ৭৮ রান ও অধিনায়ক লিমনের (৫২) অপরাজিত ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২২৪ রান। জবাবে যুব দলের পেসার আশিকের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.৫ ওভারে ১৫৭ রানে গুঁটিয়ে যায় অবশিষ্ট একাদশ। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন আশিক। অবশিষ্ট একাদশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন মেহরাব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.