লাহোর, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ ইউসুফকে নিয়ে এখনো অস্বস্তির মধ্যে তার দেশের ক্রিকেট বোর্ড। অস্বস্তির কারণ ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) পাঠানো একটি উকিল নোটিশ। আইসিএল-এ যোগ দিয়েও পরে তাদের থেকে মুখ ফিরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন ইউসুফ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে খেলছেনও। ব্যাপারটা মোটেও ভাল লাগেনি আইসিএল কর্মকর্তাদের। আর তাই ইউসুফকে উকিল নোটিশ পাঠিয়েছে তারা। তবে পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে যে কোনো মূল্যে রক্ষা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
"ইউসুফের ওপরে আইসিএল-এর কোনো অধিকার নেই। তার পাকিস্তানের খেলা তারা বন্ধ করে দিতে পারে না। ইউসুফ তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করে দেয়। এক জন খেলোয়াড় হিসাবে সবচেয়ে ভাল মনে করা প্রস্তাব গ্রহণ করার অধিকার তার আছে"
bdnews24