২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ রেফারিদের ভূমিকায় ক্ষুব্ধ গাভাস্কার

৭ ম্যাচের ৬ ইনিংসে ৭৩ গড়ে ৩৬৫ রান, সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি। ভারত-অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অ্যান্ড্রু সাইমন্ডসের পারফরম্যান্স। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে তিনিই ম্যান অব দ্য সিরিজ। অথচ বেশ কিছু অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ঘটনায় সাইমন্ডসের ব্যাটিং-নৈপুণ্যর কথা ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যাওয়ার জোগাড়! শ্রীশান্ত ও হরভজন সিংয়ের সঙ্গে তার কথার লড়াই তো আছেই, বরোদা ও মুম্বাইয়ে তাকে লক্ষ্য করে দর্শকদের অশোভন আচরণও কম আলোচিত হয়নি এই সিরিজে। অথচ ক্রিকেট মাঠে 'অক্রিকেটীয়' ঘটনার পরও ম্যাচ রেফারি সে সব থামাতে তেমন কোনো উদ্যোগ নেননি। ব্যাপারটা মোটেও ভাল লাগেনি সুনীল গাভাস্কারের। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং বর্তমানে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা গাভাস্কারের মতে, অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে ম্যাচ রেফারিদের আরো বেশি দায়িত্বশীল, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

মুম্বাই, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৭ ম্যাচের ৬ ইনিংসে ৭৩ গড়ে ৩৬৫ রান, সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি। ভারত-অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অ্যান্ড্রু সাইমন্ডসের পারফরম্যান্স। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে তিনিই ম্যান অব দ্য সিরিজ। অথচ বেশ কিছু অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ঘটনায় সাইমন্ডসের ব্যাটিং-নৈপুণ্যর কথা ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যাওয়ার জোগাড়! শ্রীশান্ত ও হরভজন সিংয়ের সঙ্গে তার কথার লড়াই তো আছেই, বরোদা ও মুম্বাইয়ে তাকে লক্ষ্য করে দর্শকদের অশোভন আচরণও কম আলোচিত হয়নি এই সিরিজে। অথচ ক্রিকেট মাঠে 'অক্রিকেটীয়' ঘটনার পরও ম্যাচ রেফারি সে সব থামাতে তেমন কোনো উদ্যোগ নেননি। ব্যাপারটা মোটেও ভাল লাগেনি সুনীল গাভাস্কারের। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং বর্তমানে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা গাভাস্কারের মতে, অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে ম্যাচ রেফারিদের আরো বেশি দায়িত্বশীল, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিৎ। "ব্যাপারটাকে (খেলোয়াড়দের বিতন্ডা) এত দূর যেতে দেয়ার জন্য প্রশ্নাতীতভাবে দু'দলের ম্যানেজমেন্টকেই দোষ দিতে হবে। তবে আইসিসির ম্যাচ রেফারি এবং আম্পায়াররাও নির্দোষ নন। দায়িত্বরত ম্যাচ রেফারি যদি শুধু আম্পায়ারদের রিপোর্টের ওপরেই নির্ভর করেন তাহলে কিসের জন্য তাদের দরকার? খেলোয়াড়দের রোষের হাত থেকে আম্পায়ারদের রক্ষার জন্যই শুধু তাকে রাখা হয় না। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া ম্যাচ যেন হতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাকে। ম্যাচ রেফারি আইসিসির কাছে কোনো রিপোর্ট করেছে কি না সে কথা কেউই জানে না। তবে আসল ঘটনা হল কোনো দলের একজন খেলোয়াড়ের বিরুদ্ধেও রিপোর্ট করা হয়নি। এতেই প্রমাণিত ম্যাচ রেফারি ও আম্পায়াররা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না "