প্রথমে ইউসুফ ইয়োহানা ও অধিনায়ক শোয়েব মালিকের দারুণ ব্যাটিং। এর পর বোলারদের নিখুঁত বোলিং। সব মিলিয়ে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দারুণ একটা দিন কেটেছে পাকিস্তানের। দ্বিতীয় ওয়ানডে ২৫ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে তারা। ইউসুফের ১১৭ ও মালিকের ৫৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৬৫ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে শেষ ওভারের তৃতীয় বলে ২৪০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Oct 2007, 05:06 PM
Updated :
26 Apr 2022, 02:51 PM
লাহোর, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)