২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা চায় টেস্টের পুনরাবৃত্তি, পাকিস্তান চায় পরিবর্তন

টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে। সেই মধুর স্মৃতিকে সঙ্গে নিয়েই ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার থেকে লাহোরে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের সিরিজে টেস্টের ফর্ম ধরে রাখার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। পরের ৪টি ম্যাচ হবে ২০, ২৩, ২৬ ও ২৯ অক্টোবর। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স সব সময়ই উজ্জ্বল। চার বছর আগে স্বাগতিকদের একটি ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিল তারা। ১৯৯৭ সালে পাকিস্তানের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত চার জাতির একটি টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লাহোর, ১৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে। সেই মধুর স্মৃতিকে সঙ্গে নিয়েই ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার থেকে লাহোরে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের সিরিজে টেস্টের ফর্ম ধরে রাখার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। পরের ৪টি ম্যাচ হবে ২০, ২৩, ২৬ ও ২৯ অক্টোবর। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স সব সময়ই উজ্জ্বল। চার বছর আগে স্বাগতিকদের একটি ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিল তারা। ১৯৯৭ সালে পাকিস্তানের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত চার জাতির একটি টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সেসব সাফল্যের সঙ্গে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ জয়ের অনুপ্রেরণায় বলীয়ান প্রোটিয়া কোচ মিকি আর্থারের বিশ্বাস, সঠিক পরিকল্পনাই গড়ে দেবে ওয়ানডে সিরিজের ভাগ্য, "এই সিরিজে পরিকল্পনাই হতে যাচ্ছে মূল বিষয়। টেস্টের মতো পরিকল্পনাকে সাফল্যে রূপ দিতে পারলে এই সিরিজেও জয় পেতে পারি আমরা।" দল নিয়েও আত্মবিশ্বাসের কোনো অভাব নেই আর্থারের, "আমাদের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার সংমিশ্রণ। দলের বেশির ভাগ সদস্যই ভাল ফর্মে আছে। তাই আমি আত্মবিশ্বাসী। পিচও একই থাকবে বলে টেস্টের ধারাবাহিকতা আমাদের ধরে রাখা উচিৎ।" দুটো টেস্টের একটিতেও সুযোগ না পাওয়া শন পোলককে নিয়ে অবশ্য কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডারের ওপরে পূর্ণ আস্থা আছে কোচের, "পলির (পোলকের) ফর্ম নিয়ে আমি মোটেও দুশ্চিন্তায় নেই। এই মূহূর্তে (অলরাউন্ডারদের) র‌্যাঙ্কিংয়ে পলিই এক নম্বরে আছে। সে আমাদের সম্পূর্ণ সমর্থন পাবে। ওয়ানডে ক্রিকেটের জন্য আমি পলিকে দারুণ সমর্থন করি। সে দারুণ প্রতিভাবান এক ক্রিকেটার। আমি নিশ্চিত বৃহস্পতিবার প্রথম ম্যাচে সে জ্বলে উঠবেই।" প্রথম ম্যাচের দক্ষিণ আফ্রিকা শুধু একজনকে নিয়েই সংশয়ে। মর্নে মরকেলের ইনজুরিতে সুযোগ পাওয়া ভার্নন ফিল্যান্ডারও পড়েছেন ইনজুরিতে! হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় বৃহস্পতিবার তার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ। ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার তেমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন। তাই তাকে না পেলেও সফরকারীদের সমস্যা নেই তেমন। কিন্তু আসিফ তো পাকিস্তানের জন্য দারুণ গুরুত্বপূর্ণ! অথচ এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই প্রথম ওয়ানডেতে পাচ্ছে না স্বাগতিকরা। লাহোর টেস্ট চলার সময় ডান কনুইয়ে ব্যথা পেয়েছিলেন। ইনজুরিটা থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি এই ফাস্ট বোলার। দলের ম্যানেজার তালাত আলী জানিয়েছেন, "পুরো ফিটনেস ফিরে পাওয়ার জন্য তার আরো বিশ্রাম দরকার।" এই দুঃসংবাদের মাঝে পাকিস্তানের জন্য বড় এক সুখবর মোহাম্মদ ইউসুফকে ফিরে পাওয়া। গত মাসে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত ইউসুফ লাহোর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে অপরাজিত থেকে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.