কখন, কিভাবে এবং কেনো খুন হয়েছেন বব উলমার? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই মঙ্গলবার থেকে জ্যামাইকার কিংস্টনে শুরু হয়েছে নতুন তদন্ত। জ্যামাইকা কনফারেন্স সেন্টারে শুরু হওয়া এই তদন্তের প্রথম দিনে তিনজন স্বাক্ষ্য দিয়েছেন। এদের একজন এক হোটেল পরিচারিকা জানিয়েছেন উলমারের মৃতদেহ কি অবস্থায় প্রথম দেখেছিলেন তিনি। আরেকজন স্বাক্ষী একজন ব্রিটিশ প্যাথলজিস্ট মৃত্যুর সময় উলমারের পাশে তৃতীয় কারো উপস্থিতির সম্ভাবনা স্বীকার করেছেন। গত বিশ্বকাপ চলাকালে হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল পাকিস্তান দলের এই ব্রিটিশ কোচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Oct 2007, 10:38 AM
Updated :
26 Apr 2022, 02:51 PM
কিংস্টন, ১৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)