ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলার জন্য বিপুল অর্থ পুরস্কারের পাশাপাশি কিছু সংস্কারও করতে যাচ্ছে বিসিবি। সংস্কারটা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের পয়েন্ট-বিন্যাসে। আয়োজকদের দাবি অনুযায়ী, কাউন্টি ক্রিকেটের আদলে নতুন করে পয়েন্ট বিন্যাস করা হয়েছে জাতীয় লিগে। যেখানে এবার প্রত্যেক চারদিনের ম্যাচ থেকে প্রত্যেক দলের সর্বোচ্চ ১৬ পয়েন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন পয়েন্ট পদ্ধতি প্রবর্তনের ভার দিয়েছে সাবেক জাতীয় অধিনায়ক রকিবুল হাসানকে। মঙ্গলবার লিগে অংশগ্রহণকারী দলগুলোর ব্রিফিং শেষে তিনি জানিয়েছেন, "ইংলিশ কাউন্টির আদলে নতুন পয়েন্ট পদ্ধতি তৈরি করা হয়েছে। প্রত্যেক চারদিনের ম্যাচ থেকে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে দলগুলোর।" চারদিনের ম্যাচ সরাসরি জিতলে ৮ পয়েন্ট। তার সঙ্গে ব্যাটিং থেকে যোগ হতে পারে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট এবং ফিল্ডিং করেও আরো ৪ বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
নতুন পদ্ধতি অনুসারে বোনাস পয়েন্টের হিসেব এরকম : ২০১ থেকে ২৫০ রান করলে ১ পয়েন্ট, ২৫১ থেকে ৩০০ রান পর্যন্ত ২ পয়েন্ট, ৩০১ থেকে ৩৫০ রান পর্যন্ত ৩ পয়েন্ট এবং
৩৫০ -এর বেশি হলে ৪ পয়েন্ট। ফিল্ডিং করার সময়ও সর্বোচ্চ বোনাস পয়েন্ট হচ্ছে ৪; তা পেতে হলে প্রতিপক্ষকে অলআউট করতে হবে। এছাড়া পয়েন্টর হিসেব হচ্ছে, ৫ উইকেট পতনের জন্য ১ পয়েন্ট, ৬ থেকে ৭ উইকেট পতনের জন্য ২ পয়েন্ট এবং ৮ থেকে ৯ উইকেট পতনের জন্য ৩ পয়েন্ট।
শুধু নতুন পয়েন্ট বিন্যাস নয়, আইসিসির নিয়ম-কানুনের সঙ্গে সঙ্গতি রেখে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটেও পরিবর্তন আনা হচ্ছে। এসব জানানোর জন্য মঙ্গলবার দলগুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়কদের ডাকা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে নতুন নিয়ম-কানুনগুলো জানিয়ে দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। যেমন এবার ৭০ ওভার পর নতুন বল নিতে পারবে ফিল্ডিং সাইড। আর একদিনের ম্যাচে ঢুকে যাচ্ছে নতুন ফ্রি-হিট আইন। ৩৫ ওভার পর বল পরিবর্তনের নিয়মও প্রযোজ্য হবে। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে দলগুলোকে ব্রিফিং করেছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভূইঁয়া।
লিগের আকর্ষণ বাড়ানোর জন্য টিভিতে সরাসরি স
bdnews24