ইংল্যান্ডের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল শেষ পর্যন্ত। উপমহাদেশের মাটিতে ২০ বছর পর তারা জিতে নিল কোনো ওয়ানডে সিরিজ। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে জয় পেতে মোটেও সমস্যা হয়নি তাদের। অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের সেঞ্চুরি পার্টনারশিপের সুবাদে ১৯ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয়ের পাশাপাশি ৩-১এ এগিয়ে গিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করেছে তারা। কুক ৮০ রান করে আউট হলেও পিটারসেন অপরাজিত ছিলেন ৬৩ রানে। এর আগে রায়ান সাইডবটম ও জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিং শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ গড়তে দেয়নি। পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে ২১১ রান করেছে স্বাগতিকরা। প্রাথমিক বিপর্যয়ের পর কুমার সাঙ্গাকারা ও চামারা সিলভার ফিফটির সুবাদে দু শ' পেরোতে পেরেছে তারা। অ্যান্ডারসন ও সাইডবটম নিয়েছেন তিনটি করে উইকেট।