২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ রানে জিতে সিরিজে উত্তেজনা ফিরিয়ে আনল ভারত

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করলেও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না রুদ্রপ্রতাপ সিং। সোমবার চতুর্থ ওয়ানডেতেও ভারতের এই বাঁহাতি পেসার তার প্রথম ৭ ওভারে দিয়েছিলেন ৫৪ রান। তবে শেষ স্পেলটা করতে এসে জ্বলে উঠলেন রুদ্রপ্রতাপ, বোল্ড করে দিলেন ৭৫ রান করা সাইমন্ডসকে। ভরসার শেষ প্রতীক হয়ে থাকা সাইমন্ডস ফিরে যাওয়ার পর রিকি পন্টিংয়ের দল আর পেরে ওঠেনি। ২৯২ রানের লক্ষ্যের পিছু ধাওয়া করতে নেমে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ২৮৩ রানের বেশি করতে পারেনি তারা। ৮ রানে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলো ভারত। যদিও ৭ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখনো ১-২এ পিছিয়ে। আগামী বৃহস্পতিবার বরোদায় হবে পঞ্চম ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 05:45 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

চন্ডীগড়, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করলেও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না রুদ্রপ্রতাপ সিং। সোমবার চতুর্থ ওয়ানডেতেও ভারতের এই বাঁহাতি পেসার তার প্রথম ৭ ওভারে দিয়েছিলেন ৫৪ রান। তবে শেষ স্পেলটা করতে এসে জ্বলে উঠলেন রুদ্রপ্রতাপ, বোল্ড করে দিলেন ৭৫ রান করা সাইমন্ডসকে। ভরসার শেষ প্রতীক হয়ে থাকা সাইমন্ডস ফিরে যাওয়ার পর রিকি পন্টিংয়ের দল আর পেরে ওঠেনি। ২৯২ রানের লক্ষ্যের পিছু ধাওয়া করতে নেমে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ২৮৩ রানের বেশি করতে পারেনি তারা। ৮ রানে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলো ভারত। যদিও ৭ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখনো ১-২এ পিছিয়ে। আগামী বৃহস্পতিবার বরোদায় হবে পঞ্চম ম্যাচ। ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাথু হেইডেনকে নিয়ে ঝড়ের গতিতে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি অ্যাডাম গিলক্রিস্ট। রুদ্রপ্রতাপকে পুল করে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেছিলেন। কিন্তু দু ওভার পরে সেই রুদ্রপ্রতাপকে আবার পুল করতে গিয়ে ভুলটা করলেন 'গিলি', ডিপ মিড উইকেটে ধরা পড়লেন জহির খানের হাতে। গিলক্রিস্টের ১৭ বলে ১৮ রানের ইনিংসে ছিল একটি করে বাউন্ডারি ও ছক্কা। দলীয় ৩৭ রানে গিলক্রিস্টকে হারানোর ধাক্কা অবশ্য ভাল মতোই সামলে উঠেছিল অস্ট্রেলিয়া। তার কারণ অধিনায়ক পন্টিংকে নিয়ে হেইডেনের ৮৫ রানের জুটি। ২৯ রান করা পন্টিংকে স্টাম্পড করে জুটিটা ভেঙ্গে দেন ইরফান পাঠান। পরের ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৬ রান করে হরভজনকে রিটার্ন ক্যাচ দিয়েছেন তিনি। তবে ১০ রানের ব্যবধানে পন্টিং ও ক্লার্ককে হারানোর ধাক্কা হেইডেনকে দমাতে পারেনি। শুরু থেকে আস্থার সঙ্গে খেলছিলেন, মনে হচ্ছিল তার সেঞ্চুরি শুধুই সময়ের ব্যাপার। কিন্তু মুরালি কার্তিককে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ভুলটা করলেন তিনি, ডিপ মিড উইকেটে ক্যাচ দিলেন জহিরকে। সাইমন্ডসকে নিয়ে ৫৮ রানের জুটি গড়া হেইডেনের ৯২ বলে ৯২ রানের দারুণ ইনিংসটা সাজানো ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কায়। হেইডেনের বিদায়ের পর সব দায়িত্ব কাঁধে তুলে নেন সাইমন্ডস। হরভজনের বলে স্টাম্পড হওয়া ব্র্যাড হজকে (১৭) নিয়ে ৫৬ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়েও নিচ্ছিলেন তিনি। কিন্তু ৪৭তম ওভারের পঞ্চম বলে সাইমন্ডসকে বোল্ড করে ম্যাচে ভারতকে ফিরিয়ে আনেন রুদ্রপ্রতাপ। সাইমন্ডসের ৮৪ বলে ৭৫ রানের ইনিংসে ছক্কা ছিল একটি আর বাউন্ডারি তিনটি। পরের বলে ব্র্যাড হগও রান আউট হয়ে আরো চাপের মধ্যে ফেলে দেন দলকে। সেই চাপ জয় করে অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে পারেননি হোপস (অপঃ ২৩) ও ব্রেট লি (অপঃ ৫)। হরভজন ও রুদ্রপ্রতাপ দু জনেই নিয়েছেন দুটি করে উইকেট। সকালে টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা কিন্তু ভাল হয়নি। দু ম্যাচ বসে থাকার পর গৌতম গম্ভীরের জায়গায় দলে ফেরা সৌরভ গাঙ্গুলী ফের জুটি বেধেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। উদ্বোধনীতে দুজনের অবদান ৯১ রান। কিন্তু যেভাবে তারা এগিয়েছেন, তা সৌরভ-টেন্ডুলকার জুটির সঙ্গে বেমানান। এতে ব্যাটসম্যানদের দেখে-শুনে