দীর্ঘ চৌদ্দ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সেক্টর সিক্সটিন স্টেডিয়ামে। চন্ডীগড়ের এই স্টেডিয়ামে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল ভারত। ১৯৯৩ সালের সেই ম্যাচে জিতেছিল স্বাগতিকরা। ক্রিকেট বরণের এই উপলক্ষ্যটাকে স্মরণীয় করে রাখতে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার কথাই ভাববে ভারত। এবং এ ছাড়া আর কিছু ভাবার উপায় নেইও মহেন্দ্র সিং ধোনির দলের। বৃষ্টিতে প্রথম ম্যাচ ধুয়ে যাওয়ায় ছয় ম্যাচে নেমে এসেছে সিরিজ। তা জিততে হলে টানা চার ম্যাচে জয় পেতে হবে ভারতকে, সেটা শুরু করতে হবে এই চন্ডীগড় থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
07 Oct 2007, 03:20 PM
Updated :
26 Apr 2022, 02:49 PM
চন্ডীগড়, ৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)