হায়দ্রাবাদ, ভারত, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তকুমারন শ্রীশান্ত তৃতীয় ম্যাচে আর 'অশান্ত' হয়ে ওঠেননি। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের হস্তক্ষেপ কিংবা মিডিয়া জুড়ে তোলপাড় যে কারণেই হোক না কেন, শুক্রবার তৃতীয় ওয়ানডেতে তিনি কোনো অখেলোয়াড়সুলভ আচরণ করেননি। কিন্তু তাহলেও এই ম্যাচে কথার লড়াই বন্ধ থাকেনি! ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিযোগ, ব্যাট করার সময় তার উদ্দেশ্যে নাকি অশ্লীল ভাষা ব্যবহার করেছেন রিকি পন্টিং। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা অস্ট্রেলীয় অধিনায়কের সঙ্গে সেই 'খেলা'য় যোগ দিয়েছিলেন তার কয়েকজন সতীর্থও। পন্টিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। একটি অস্ট্রেলীয় পত্রিকায় লেখা কলামে তিনি জানিয়েছেন আক্রমণাত্মক ক্রিকেট সম্পর্কে ভারতের ক্রিকেটাররা সব সময়ই ভুল ধারণা পোষণ করে।
"আমরা ম্যাচ রেফারির সঙ্গে রুঢ় ভাষা ব্যবহার না করা নিয়ে আলোচনা করেছিলাম। কিন্ত সে (পন্টিং) তা করেছে। সেই সঙ্গে ওদের কয়েকজন খেলোয়াড়ও ছিল"
bdnews24