২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি ভারত

বলতে গেলে একাই লড়লেন যুবরাজ সিং। কিন্তু তার ১২১ রানের দুর্দান্ত ইনিংসটার সমাপ্তির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ভারতের জয়ের আশাও। শুক্রবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে যুবরাজের বিদায়ের পর জয় পেতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ৪৭ রানে জিতে বিশ্ব বিজয়ীরা এখন সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। ম্যান অফ দ্যা ম্যাচ অ্যান্ড্রু সাইমন্ডসের ৮৯ রানের দারুণ এক ইনিংসের সুবাদে ৭ উইকেটে ২৯০ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে যুবরাজের অসাধারণ ব্যাটিংয়ের পরও ৪৭ দশমিক ৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ৭ ম্যাচ সিরিজের চতুর্থটা হবে আগামী সোমবার, চন্ডীগড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 07:42 AM

Updated : 26 Apr 2022, 02:49 PM

হায়দ্রাবাদ, ৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)