২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের ছয় বিভাগীয় দলের নাম ঘোষিত

জাতীয় ক্রিকেট লিগের দল চূড়ান্ত করেছে বিভাগীয় ক্রীড়াসংস্থাগুলো। দল চূড়ান্ত করলেও টুর্নামেন্ট শুরুর জন্য কিছুদিন সময় চেয়েছিল তারা। ছয় বিভাগীয় দলের অনুরোধ রক্ষা করে ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ৫ অক্টোবরের বদলে জাতীয় ক্রিকেট লিগ এখন শুরু হবে ১৯ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জাতীয় ক্রিকেট লিগের দল চূড়ান্ত করেছে বিভাগীয় ক্রীড়াসংস্থাগুলো। দল চূড়ান্ত করলেও টুর্নামেন্ট শুরুর জন্য কিছুদিন সময় চেয়েছিল তারা। ছয় বিভাগীয় দলের অনুরোধ রক্ষা করে ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ৫ অক্টোবরের বদলে জাতীয় ক্রিকেট লিগ এখন শুরু হবে ১৯ অক্টোবর। ঘোষিত দলগুলোতে খেলোয়াড়ের সংখ্যা ২০। দলগুলোর অধিনায়করা হচ্ছেন মোহাম্মদ আশরাফুল (ঢাকা বিভাগ), খালেদ মাসুদ (রাজশাহী বিভাগ), এহসানুল হক (চট্টগ্রাম বিভাগ), হাবিবুল বাশার (খুলনা বিভাগ), রাজিন সালেহ (সিলেট বিভাগ) এবং শাহরিয়ার নাফীস (বরিশাল বিভাগ)। ঢাকা বিভাগ : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), আনোয়ার হোসেন, উত্তম সরকার, শামসুর রহমান, মার্শাল আইউব, আল শাহরিয়ার, সাজ্জাদ কাদির (উইকেটরক্ষক), নাদীফ চৌধুরী, জাভেদ ওমর, মোহাম্মদ শরীফ, মেহরাব হোসেন (জুনিয়র), নাজমুল হোসেন মিলন, আরাফাত সানি, মাহমুদুল্লা রিয়াদ, আনোয়ার হোসেন মনির, মোশাররফ হোসেন, মাহবুবুল আলম, শাহাদাত হোসেন রাজিব, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজিম। রাজশাহী বিভাগ : খালেদ মাসুদ (অধিনায়ক/উইকেটরক্ষক), নাঈম ইসলাম, আনিসুর রহমান, মুশফিকুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, হাসানুজ্জামান রোজেল, জহিরুল ইসলাম, রবিউল করিম, রফিকুল ইসলাম, মাহবুব আলম, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, সাইফুল ইসলাম সুহাস, মোহাম্মদ শাহজাদা, দেলোয়ার হোসেন, সাকলায়েন সজীব, সুমন সাহা, আলমগীর কবীর, শাফাক আল জাবের ও শাকিল হায়দার। চট্টগ্রাম বিভাগ : এহসানুল হক (অধিনায়ক), গাজী সালাউদ্দিন, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), ফয়সাল হোসেন, নাজিমউদ্দিন, ইলিয়াস সানি, তামিম ইকবাল, নাফিস ইকবাল, ওয়াসকুরনি আহমেদ, মাসুমউদ্দৌলা, সাব্বির খান, তারেক আজিজ, মাহবুবুল করিম, আফতাব আহমেদ, রায়হানউদ্দিন আরাফাত, গাজী আলমগীর, আশিকুর রহমান, কামরুল ইসলাম, সাজ্জাদুল হক রিপন ও মাহমুদুজ্জামান। খুলনা বিভাগ : হাবিবুল বাশার (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জামালউদ্দিন বাবু, ইমরুল কায়েস, মনিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, নাজমুস সাদাত, নাহিদুল হক, জিয়াউর রহমান, সগীর হোসেন ( উইকেটরক্ষক), তুষার ইমরান, ডলার মাহমুদ, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মঞ্জুরুল ইসলাম, সৈয়দ রাসেল, মাশরাফি বিন মর্তুজা, রবিউল ইসলাম শিবলু, শফিউল আলম ও ফরিদউদ্দিন মাসুদ। সিলেট বিভাগ : রাজিন সালেহ (অধিনায়ক), অলক কাপালি, ইমতিয়াজ হোসেন, গোলাম মাবুদ, গোলাম মাওলা, গোলাম রহমান, সাইফ মাহমুদ, রেজাউল হক, তাপস বৈশ্য, নাজমুল হোসেন, হাসিবুল হোসেন, এনামুল হক জুনিয়র, সাজু দত্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সিরাজউল্লাহ খাদিম, নাবিল সামাদ, শরিফুল্লাহ, নিজামউদ্দিন রিপন, রাশেদুর রহমান ও সাদিকুর রহমান। বরিশাল বিভাগ : শাহরিয়ার নাফীস আহমেদ (অধিনায়ক), হান্নান সরকার, ইমরান আহমেদ, রাকিবুল হাসান, নাসিরউদ্দিন ফারুক, শাহিন হোসেন (উইকেটরক্ষক), আবুল বাশার, আরাফাত সালাউদ্দিন, আলী আরমান রাজন, তালহা জুবায়ের, সাজ্জাদুল ইসলাম, দেবব্রত পল, লাবলুর রহমান, তারিকুল ইসলাম, হুমায়ুন কবীর, আহসানউল্লা হাসান, রাইসুল ইসলাম, প্রসেনজিত বোস, মনোয়ার হোসেন ও আরিফুল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৪৫ঘ.