২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা ৯৬/১

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনাই করেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথের উইকেটটি হারিয়ে লাঞ্চের আগে তারা তুলেছে ৯৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

করাচি, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনাই করেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথের উইকেটটি হারিয়ে লাঞ্চের আগে তারা তুলেছে ৯৬ রান। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগেই অবশ্য মঞ্চস্থ হয়েছে ছোটখাটো একটি নাটক। একেবারে শেষ মুহূর্তে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস নেই বলে পাকিস্তান দল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ। তার জায়গায় ফয়সাল ইকবালকে প্রথম একাদশে নিয়েছে পাকিস্তান। এছাড়া দুজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় অভিষেক হয়েছে তরুণ স্পিনার আব্দুর রেহমানের। তবে রেহমান কিংবা তার সঙ্গী দানিশ কানেরিয়া নন, পাকিস্তানের পক্ষে প্রথম সেশনে একমাত্র সাফল্যটি পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সকালে পাকিস্তানি বোলারদের এলোমেলো বোলিংয়ের সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকান ওপেনাররা এমনই ব্যাটিং করছিলেন যে লাঞ্চের আগেই দলের ষষ্ঠ বোলারের হাতে বল তুলে দিতে বাধ্য হন অধিনায়ক শোয়েব মালিক। নিজের দ্বিতীয় ওভারেই তাকে সাফল্য এনে দিয়েছেন হাফিজ, এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন স্মিথকে। ৮৭ রানের ওপেনিং জুটিতে স্মিথের অবদান ৪২। বিরতির সময় অন্য ওপেনার হার্শেল গিবস ৪২ আর হাশিম আমলা ৮ রান নিয়ে ব্যাট করছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৫০ ঘ.