২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো থেকে সরে গেল শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বেশ ভালোভাবেই পড়তে শুরু করেছে দেশটির ক্রিকেটে। এবার যেমন পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলের সিদ্ধান্ত এলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 10:42 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

কলম্বো থেকে শ্রীলঙ্কা-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচটি গলে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এই সিদ্ধান্ত জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এতে লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে তারা।

দুই দল গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন প্রথম টেস্টে খেলছে, যা শুরু হয়েছে গত শনিবার। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটে লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত করার কথা রোববার জানায় এসএলসি। এর পরপরই এলো টেস্টের ভেন্যু পরিবর্তনের ঘোষণা।   

দেশটি থেকে সরে যেতে পারে এশিয়া কাপও। অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।