মিসবাহকে নিয়ে সুর পাল্টালেন ইউসুফ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2020 07:54 PM BdST Updated: 11 Sep 2020 08:15 PM BdST
মিসবাহ-উল-হকের কড়া সমালোচকদের একজন ছিলেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু পিসিবির চাকরি পাওয়ার পর এখন তার গলায় ভিন্ন সুর। সাবেক এই ব্যাটসম্যান ভুলে যেতে চান অতীত। দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে মিসবাহর সঙ্গে কাজ করতে সমস্যা নেই জানালেন তিনি।
মিসবাহকে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধার নির্বাচকের দ্বৈত দায়িত্ব দেওয়া নিয়ে কয়েক মাস আগেও প্রবল সমালোচনা করেন ইউসুফ। গত অগাস্টে তাকে হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্ব দেয় পাকিস্তানের বোর্ড। পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর, ইউসুফ এখন নিজেদের একই পথের পথিক হিসেবে দেখছেন।
“মিসবাহর সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আমি তাকে নিয়ে যা কিছু বলেছি, সেগুলো এখন অতীত। আমরা একই ছাতার নিচে ভিন্ন ক্ষেত্রে কাজ করছি। তবে আমাদের মূল লক্ষ্য একই, পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা।”
“আমি আগেও তৈরি ছিলাম, কিন্তু তখন সুযোগ আসেনি। এখন প্রক্রিয়ার অংশ হতে পেরে আমি খুশি। কারণ আমি যাদের সঙ্গে খেলেছি এমন অনেক কিংবদন্তি ক্রিকেটার যেমন মুশি ভাই (মুশতাক আহমেদ) ও ওয়াকার (ইউনিস) ভাই আছেন।”
পাকিস্তানের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকারী ইউসুফ, ৯০ টেস্টে রান করেছেন ৭ হাজার ৫৩০। ২৮১ ওয়ানডেতে ৯ হাজার ৫৫৪ রান করে দেশের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান তিনি। ব্যাট হাতে দলের জন্য একসময় অবদান রাখা এই ব্যাটসম্যান এখন ভূমিকা রাখতে চান দেশের জন্য ক্রিকেটার গড়ে তোলায়।
“ব্যাটিং কোচ হিসেবে টেকনিক ও অন্যান্য দিক নিয়ে নিজের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করব। আবারও দেশের সেবা করতে চাই আমি।”
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





