বরখাস্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী
সাময়িক বরখাস্ত হয়ে থাকা থাবাং মোর চাকরি হারালেন। অসদাচরণের দায়ে এই প্রধান নির্বাহীকে বরখাস্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এক বিবৃতিতে বৃহস্পতিবার সিএসএ জানায়, নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রি গোভেন্দার দায়িত্ব পালন করে যাবেন। গত ১৯ অগাস্ট নিয়োগ দেওয়া হয় তাকে।
বোর্ড সদস্যদের অভিযোগের ভিত্তিতে গত ডিসেম্বরে সাময়িক বরখাস্ত করা হয় মোরকে। সিএসএ জানায়, নয় মাসের তদন্তে তার বিরুদ্ধে মিলেছে মারাত্মক অসদাচরণের প্রমাণ।
