২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদত্যাগ

দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস নেনজানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 07:35 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

বোর্ডে প্রশাসনিক অস্থিরতার মুখে চাপ বাড়ছিল নেনজানির ওপর। প্রধান পরিচালনা কর্মকর্তা নাসেই আপিয়া বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব ছাড়লেন তিনি।

সিএসএ’র সোমবার দেওয়া বিবৃতিতে তার পদত্যাগের কারণ জানানো হয়নি। আগামী ৫ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে।

২০১৩ সাল থেকে বোর্ডের প্রেসিডেন্ট পদে ছিলেন নেনজানি এবং তিন বছর মেয়াদে দুইবার দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে সিএসএ’র সংবিধানে পরিবর্তন আনায় তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব বেড়ে যায় এক বছর। অবশ্য দায়িত্বে থেকে যাওয়ায় পরে অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি।