ব্রডের শাস্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2020 09:10 PM BdST Updated: 11 Aug 2020 09:10 PM BdST
পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।
আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভাঙায় ব্রডের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইংল্যান্ডের ৩ উইকেটে জেতা ম্যাচে শনিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারের ঘটনা এটি। ইয়াসির শাহকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ব্রড।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন স্টুয়ার্ট ব্রড। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন।
আরও পড়ুন
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





