২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বোলারদের দাপট

জাতীয় ক্রিকেট লিগে ঢাকার দুই দলের ম্যাচে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। ঢাকা মেট্রোকে ১৬৬ রানে গুটিয়ে দিয়ে স্বস্তিতে নেই মোহাম্মদ শরীফের দলও। প্রথম দিন সব মিলিয়ে রান উঠেছে ১৮৫, পতন হয়েছে ১২ উইকেটের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:39 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। মিনহাজ খান ৮ ও রকিবুল হাসান ২ রানে ব্যাট করছেন।

শূন্য রানে ফিরে গেছেন জয়রাজ শেখ। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ ৮ রানে।  

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানে সৈকত আলীকে হারায় ঢাকা মেট্রো। দুই অঙ্কে গিয়েই ফিরে যান শামসুর রহমান।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার ফিরে সাদমান ইসলাম ৪৭ ও মোহাম্মদ আশরাফুল ৩৯ রানের দুটি ভালো ইনিংস খেলেন। ২২ রান করতে ১৫৮ মিনিট ক্রিজে ছিলেন ১২২ বল খেলা মেহরাব হোসেন জুনিয়র।

এক সময়ে ঢাকা মেট্রোর স্কোর ছিল ৫ উইকেটে ১৫৯ রান। এরপর মাত্র ৭ রানে শেষ ৫ উইকেট হারানোয় দুইশ’ রানের অনেক আগেই থেমে যায় দলটির সংগ্রহ।

৩৫ রানে চার উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার অধিনায়ক শরীফ। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ৩ উইকেট নেন ৪৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ১৬৬ (সাদমান ৪৭, সৈকত ১৭, শাহানুর ১৪, মার্শাল ৮, আশরাফুল ৩৯, মেহরাব জুনিয়র ২২, আসিফ আহমেদ ৬, জাবিদ ৫, হায়দার ০, শহিদুল ০*, আসিফ হাসান ০; শাহাদাত ১/৩৭, শরীফ ৪/৩৫, সাব্বির ১/১৯, নাজমুল ৩/৪৬, তাইবুর ০/১৩, মজিদ ০/০, মিনহাজ ১/১৩)

ঢাকা ১ম ইনিংস: ৬.২ ওভারে ১৯/২ (মজিদ ৮, জয়রাজ ০, মিনহাজ ৮*, রকিবুল ২*; শহিদুল ১/৯, হায়দার ০/৪, সৈকত ১/৫, আসিফ হাসান ০/০)